June 15, 2026, 4:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

১৮ হরিণের চামড়া সহ দুইজন আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনার বাগেরহাটে দুটি প্লাস্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়াসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়ার রফিজ উদ্দিন ফরাজীর ছেলে মো. আব্দুল হাকিম ও শরণখোলা উপজেলার সোনাতলার আলী মিয়া হাওলাদারের ছেলে মো. কামরুল ইসলাম। লেফটেন্যান্ট কর্নেল মোসতাক জানান, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর শ্রীহাট বাজারে অভিযান চালিয়ে হরিণের চামড়া বেচাকেনার সময় আব্দুল হাকিম ও কামরুল ইসলামকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে দুটি বড় প্লাস্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়া, দুটি মোবাইল এবং দুই হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন- তারা পরস্পর যোগসাজশে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বেশি দামে সরবরাহ করতেন। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার পর থেকেই সুন্দরবনের জীববৈচিত্র ফিরে আসছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগয়ে কিছু দুষ্কৃতিকারী বন্যপ্রাণী শিকার ও চামড়া পাচারে মেতে উঠেছে। এসব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে র‍্যাব-৬ সুন্দরবনে ফলপ্রসু অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net