March 28, 2026, 1:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা

লালন মাজার সংলগ্ন কালী নদী থেকে সেই যুবকের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ’র মাজার সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২১ অক্টোবর ভোরে স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তারিফ মিলপাড়া মিললাইন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান লাশের পরনে থাকা প্যান্ট, ব্যাল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে সনাক্ত করেছে তার মা ।
পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৯ অক্টোবর রাতে লালন শাহ মাজারের মাঠে আসা সাধু ভক্ত পাগলদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করছিল তারিফ। পরে সাধু পাগলেরা সবাই একত্রিত হয়ে তারিফের উপর হামলা চালায়। তারিফ আত্মরক্ষার জন্য তার শরীরে থাকা গেঞ্জি খুলে কালী নদীতে ঝাপ দেয়। অনেক খোজাখুজির পরে না পাওয়া গেলে পরের দিন সাধু পাগলেরা নিহতের তারিফের বাড়িতে যায় এবং তার পরিবারের নিকট তারিফের গেঞ্জি দেখিয়ে ঘটনা জানায়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net