August 27, 2026, 8:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

নির্বাচনকে কেন্দ্র করে ৪ খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত/ মাগুরায় বললেন সিইসি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরায় চার খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসা পরায়ণ কার্যক্রম এবং এমন নৃশংসভাবে জীবন চলে যাওয়া এটা খুবই একটা ন্যক্কারজনক ঘটনা। এ জাতীয় ঘটনা কখনো ঘটা উচিত না।
এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ প্রয়োজন। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সব কিছু হয় না। প্রশাসন চলে আইনকানুনের মাধ্যমে। যারা এলাকায় থাকেন সামাজিকভাবে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বরে তিনি মন্তব্য করেন।
হুদা বলেন, যারা প্রকৃত অপরাধী তাদের যেন চিহ্নিত করা হয়। কোনো নিরপরাধী ব্যক্তিকে যেন এর সঙ্গে সম্পৃক্ত না করা হয়। সে ব্যাপারে ভেবে চিন্তে প্রশাসনকে কাজ করতে হবে। প্রকৃত দোষীদের তদন্তের মাধ্যমে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, খুলনার অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুস আলী, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net