March 27, 2026, 11:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা

চুয়াডাঙ্গার ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে স্কুল শিক্ষকের সাথে প্রতারণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে এক স্কুল শিক্ষকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও শামীম ভূঁইয়া।
জিডি থেকে জানা যায়, জেলা সদরের কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক মিন্টুকে শুক্রবার দুপুরে ইউএনও’র মোবাইল ক্লোন করে ফোন দেওয়া হয়। তাকে ইউএনও’র পরিচয় দিয়ে বলা হয় যে, তার স্কুলের জন্য কোনো ল্যাপটপ লাগবে কিনা। আরও জানানো হয়, জেলা প্রশাসকের অফিসে ৩টা ল্যাপটপ বরাদ্দ এসেছে। তার বিদ্যালয়ে ১টি দেওয়া হবে। তবে যাতায়াত খরচ বাবদ ৯ হাজার টাকা দিতে হবে।
ওই শিক্ষক বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান। সভাপতি তাকে টাকা দিতে বলেন। তখন ওই শিক্ষককে একটি নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় এবং সেখানে ৯ হাজার টাকা পাঠাতে বলা হয়। কোটালি গ্রামে নগদের কোনো এজেন্ট না থাকায় পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের বাজারে গিয়ে এই নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দেওয়া হয়। পরে জানা যায় বিষয়টি প্রতারণা।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা জানান, এটা প্রতারণা বলে নিশ্চিত হওয়া গেছে।

ইউএনও শামীম ভূঁইয়া জানান, তিনি তাৎক্ষণিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং থানায় একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রতারককে আটক করতে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net