March 27, 2026, 11:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা

অর্থ আত্মসাৎ/কৃষি ব্যাংক সাবেক পরিদর্শককে ১৩ বছর কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারী হিসাবপত্র বিকৃত করে অর্থ আত্মসাতের কৃষি ব্যাংকের এক সাবেক পরিদর্শককে ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান (৫৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মৃত আসগর আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
আসামি হাফিজুর রহমানকে পেনাল কোডের ৪০৯ ধারায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার অপরাধে ও ৪৭৭ (ক) হিসাবপত্র বিকৃত করার অপরাধে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হাফিজুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা শাখায় কৃষি ব্যাংকের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ঋণ গ্রহীতার কাছ থেকে আই ও রশিদের মাধ্যমে আদায়কৃত টাকার মধ্যে ৯৫টি আই ও রশিদে নিজে স্বাক্ষর করে ৯ লাখ ৫১ হাজার ৬৫৪ টাকা আদায় করেন।
তৎকালীন সময়ে ওই ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে টাকা হস্তান্তর না করে অবৈধভাবে নিজেই আত্মসাৎ করেন হাফিজুর রহমান।
এ অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক আব্দুল গাফফার। মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্তের পর আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
দুদকের কৌসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু বলেন,  রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net