February 8, 2026, 8:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, ইউপি সদস্যসহ আহত ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান কাথুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এই সংঘর্ষ।
বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, বেলা ৯টার দিকে ঐ ইউনিয়নের ধলা গ্রামে ভোট চাইতে যান তিনি। তিনি নিজেও একই গ্রামের বাসিন্দা। তার সাথে নিহত জাহারুল ও তার ভাই সাহাদুল ছাড়াও তার আরো ১০/১২ সমর্থক ছিলেন। এসময় আকস্মিকভাবে তার প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এসময় তিনি প্রান বাঁচাতে দৌড়ে পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, কয়েকবছর আগে আমার ছোট ভাই এনামুল হোসেন নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগিরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এবিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনা¯’লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’সহদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net