August 31, 2026, 4:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় নসিমন চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ২০১২ সালে সংঘটিত নসিমন চালক ইমান আলী হত্যা মামলার চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
আদালত একই সঙ্গে প্রত্যেক অপরাধীকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারি গ্রামের পশ্চিম পাড়ার মোশারফ ওরফে মুসার ছেলে সুজন (৩৭), একই উপজেলার ধলসা গ্রামের ইলা বক্স মৃধার ছেলে মিল্লিক হোসেন (৩৫), পয়ারি গ্রামের শফিউদ্দীনের ছেলে শিপন (৩৮) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল গনির ছেলে মান্নান ওরফে মানারুল (৩৫)।
রায় ঘোষণার সময় সুজন ও মিল্লিক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে মানারুল ও শিপন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায় ২০১২ সালের ১১ জানুয়ারি দুপুরে ইমান আলী তার নসিমন নিয়ে বাড়ি থেকে বের হন এবং নিখোঁজ হন। পরদিন সকালে মিরপুর উপজেলার বুরাপাড়া ও পয়ারি গ্রামের মাঠে ইমান আলীর মরদেহ পাওয়া যায়। তাকে জবাই করে হত্যা করে নসিমন ছিনতাই করা হয়।
ইমান আলী মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের মৃত মহির উদ্দীন মন্ডলের ছেলে।
১২ জানুয়ারি নিহতের বড় ভাই ইকমান আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন মিরপুর থানায়।
পুুলিশ ২০১৬ সালে মামলার চার্জশিট প্রদান করে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net