June 19, 2026, 4:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ইঞ্জিনিয়ার নিহত

আব্দুল আলিম ভেড়ামারা \

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভীর আহমেদ (২৭) নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার ১৬ দাগ ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভির আহমেদ বাড়ি থেকে সকাল সাড়ে ৮ টায় মটরসাইকেলযোগে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের     কর্মস্থলে  রওনা দেন। যাওয়ার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ভেড়ামারার ১৬ দাগ ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুত গামী একটি যাত্রীবাহীবাস ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওইসময় দুটি বাস ওভারটেক করতে পাড়া পাড়ি করছিল।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি মজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভীর আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মস্থলে  যাওয়ার পথে মোটরসাইকেলকে একটি বাস পেছন ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে তিনি নিহত হন। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ইঞ্জিনিয়ার কাজি তানভির আহমেদ চুয়েটের ১০ ব্যাচের ছাত্র ছিলেন। পরে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার পদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যোগদান করেন। সে ভেড়ামারার মধ্য বাজারের কাজি ইকবালের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net