October 17, 2026, 8:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

শনিবার সারা দেশে ব্যাংক খোলা থাকছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে অল্প লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার পোশাকশিল্প এলাকায় ব্যাংকের লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা ৩টা পর্যন্ত। পরের দিন শনিবার ব্যাংক লেনদেন হবে সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধু পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net