July 16, 2026, 8:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই

সংবিধান সুরক্ষা ছাড়াও সংস্কৃতি ও মনন বিনির্মাণে বিচারপতিগণ অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন/প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক। এ আদালতের মাননীয় বিচারপতিগণ শুধুমাত্র সংবিধানের সুরক্ষা প্রদানই নয়, বাংলাদেশের অভ্যুদয় এবং বাঙালি জাতির সাংস্কৃতিক এবং মননগত কাঠামো বিনির্মাণে বরাবরই অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন। জনগণের প্রাত্যহিক জীবন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রদত্ত রায়সমূহ গভীর তাৎপর্য বহন করে আসছে আর জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে জাতীয় জীবনে সুযোগ্য নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন সুপ্রীম কোর্ট বারের বিজ্ঞ আইনজীবীরা।
বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাজেস লাউঞ্জে ‘থিম লোগো’ উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন এক মনোরম তুলনাহীন সন্ধিক্ষণে আমাদের মহান সংবিধান আর সুপ্রিম কোর্টের যুগপৎ অর্ধশতবছর পূরণ হতে যাচ্ছে সহসাই। অনুপম সে মুহূর্তমালার যথার্থ উদ্‌যাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, চলছে সর্বাত্মক প্রস্তুতি। তারই অংশ হিসেবে আজকের এই থিম লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন। লোগোর শ্বেতশুভ্র পটভূমিতে স্বর্ণবর্ণ চিত্ররেখায় অলংকৃত সংবিধান ও সুপ্রীম কোর্ট পরস্পর সংলগ্ন হয়ে আছে আজন্ম সুহৃদের মত। সার্থক উপমা পেয়েছে স্বর্ণাক্ষরে লেখা সংবিধান আর ঘোর অমানিশা শেষে ন্যায়বিচারের আলো ঝলমলে দিন। পাশাপাশি যুগবাহিত সাবেকি ঘরানার বাংলা হরফে জ্ঞাপিত হয়েছে সম্ভ্রান্ত ঐতিহ্য সচেতনতা ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net