October 16, 2026, 8:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

করোনা/চাকরিতে ৩ বছর ৩ মাস বয়স ছাড় পেলেন চাকরি প্রার্থীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনার কারনে বয়স শেষ হয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর আবেদনের বয়স অর্থাৎ সাধারণ প্রার্থীর ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ৩২ বছর শেষ হয়েছে তারা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রাকাশিতব্য সকল বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। তবে বিসিএসের আবেদনে বয়সের এ ছাড় থাকছে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিডের কারণে যেসব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি; ফলে ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়ে গেছে, তারা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা এসব সুযোগ পাবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net