August 31, 2026, 2:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

রোববার থেকে আগের সূচিতে ফিরছে উচ্চ আদালত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে বিচারিক (নিম্ন) আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, আগামী রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।

দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net