August 25, 2026, 12:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির প্রতিনিধি দল।
এসময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net