March 24, 2026, 6:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ায় শিক্ষক আহতের ঘটনায় ৬ আসামির আত্মসমর্পণ, ৩জন কারাগারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ স্কুলছাত্রী জিনিয়া খাতুনের জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুর রশিদের দায়ের করা মামলায় তিনজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ আগস্ট) সকালে ছয় আসামি কুমারখালী আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্থন করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তারা হলেন কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফারুক হোসেন (৪০), গাজীর উদ্দিন (৫৩) ও মো. জাবেদ আলী (৪০)।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের সিঁড়িঘরে উঠে পাঁচ ছাত্রী ধূমপান করে। বিষয়টি জানতে পেরে শিক্ষকরা তাদের ডেকে এনে ভিডিও ধারণ করেন। শিক্ষকরা বিষয়টি অভিভাবকদের জানানো, অনলাইনে ছড়ানো ও ছাড়পত্র (টিসি) দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দুই ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও গলায় ফাঁস নিয়ে জিনিয়া খাতুন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই স্কুলছাত্রীর জানাজায় যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। সেসময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে আহত করেন।
এ ঘটনায় শুক্রবার (১১ আগস্ট) রাতে সাতজনের নামে থানায় মামলা করেন প্রধান শিক্ষক। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ জনকে।
এর আগে বুধবার (৯ আগস্ট) তিনজন শিক্ষক ও একজন কর্মচারীকে আসামি করে আত্মহত্যা প্ররোচণার মামলা করেন নিহত ছাত্রীর মা শান্তা খাতুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net