August 31, 2026, 12:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে রাজ্জাক (৩৫) নামের এক বেকারী পণ্য সরবরাহকরী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত রাজ্জাকের বাড়ি সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বেপারীপাড়ায়। তিনি একই এলাকার নুরুল শেখের ছেলে। রাজ্জাক বিভিন্ন বেকারির বিস্কুট শহরের দোকানে দোকানে ডেলিভারির কাজ করতেন।
কুষ্টিয়ার জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এএসআই কামরুজ্জামান জানান, রাজ্জাকের মরদেহ নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে এই ঘটনা ঘটেছে।
মৃতের মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net