August 25, 2026, 11:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

আরও অন্তত ২ দিন তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে চলমান তাপপ্রবাহ আরো অন্তত দুই দিন ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এ পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে তাপমাত্রা এই স্তরও অতিক্রম করতে পারে।
তিনি বলেন, ‘দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে ২ থেকে ৭ মে এর মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। ২ মে এর আগে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।’
গতকাল যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় তাপপ্রবাহ খুবই তীব্র ছিল এবং ঢাকা বিভাগ এবং খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশে তাপপ্রবাহ ছিল।
এ মৌসুমে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া গতকাল ঢাকায় তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net