September 7, 2026, 11:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

কোটা আন্দোলন/বিচার বিভাগীয় কমিশনের আওতা, সময় ও সদস্য বাড়ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে র্সঘটিত সহিংসতার আওতা ও সদস্য বাড়ছে। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঐ কমিশনে একজন সদস্য ছিলেন। তিনি হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। দি কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ জুলাই এই তদন্ত কমিশন গঠন করে সরকার। কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করে আসছে। কমিশনকে ১৬ জুলাইয়ের ঘটনার কথা বলা হয়েছিল এবং কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।
মন্ত্রী জানান, কমিশন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে। তিনি বলেন কমিশন তিন সদস্যে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ছয় জন নিহত এবং দেশব্যাপী সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করতে কমিশনকে বলা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বৈঠক করেছে কমিশন। সেখানে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-উপাত্ত এবং সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে বলে জানায় কমিশন প্রধান বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net