September 7, 2026, 11:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

কুষ্টিয়া কারাগার থেকে ১০৪ বন্দির পলায়ন

দৈনিক বুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া জেলা কারাগার থেকে ১০৪  জনের মতো বন্দি পালিয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টার পর এ ঘটনা ঘটে। এ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কুষ্টিয়ায় অবস্থানরত সেনাবাহিনীর একটি দল কারাগার সংলগ্ন এলাকায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার পর হঠাৎ শোরগোল শুনতে পাওয়া যায়। তারা দেখতে পান জেলা কারাগার থেকে ৪ জন, ৫ জন অথবা তারও বেশী বন্দিরা বের হয়ে আসছে। তাদের কারো গায়ে কিেদর পোশাক, কারো গায়ে ছির সাধারণ পোশাক। তরে সবার মুখই গামছা বা এ জাতীয় কিছু দিয়ে ঢাকা ছিল।
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে বসবাসকারী মতিউর রহমান নামের এক ব্যক্তি জানান, মুখে রুমাল ঢেকে পিটিআই রোড দিয়ে মোটরসাইকেলে কয়েকজন বন্দিকে তিনি পালিয়ে পালিয়ে যেতে দেখেছেন।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে বলা হয়েছে কারাকতৃপক্ষের পক্ষ থেকে।
কারাগারের কোন কর্মকর্তা মুখ না খুললেও কারাগারের কয়েকটি সূত্র সূত্র জানায়, কারাগারে বন্দি রয়েছেন এমন কয়েকজন আসামির জামিনের তারিখ ছিল আজ। কারাকতৃপক্ষ যখন জামিনপ্রাপ্ত এসব কয়েদিদের রোল-কল করে বের করছিলেন এমন সময় কারাগারে থাকা বেশকিছু কয়েদি একযোগে বেরিয়ে এসে বন্দি পালিয়ে যায়।
এসময় কতজন পালানো যায় কারা কতৃপক্ষ তখনই কিছু বলতে পারেন নি। দবে অনুমান করা হচ্ছে, পালিয়ে যায়ার পরিমাণ ৪০-৫০ জন হতে পারে। খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এই মুহুর্তে কারাগারে কতজন বন্দি ছিল তা জানতে পারেনি কারাগারের কতৃপক্ষ।

কুষ্টিয়া কারাগারের জেলার আবু মুসা জানান, রাতে জানান প্রায় ১০৪ জনের মতো কয়েদির হিসাব নেই। এরাই পালিয়েছে বলে তিনি জানান।

কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা জানান, কোন গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখতে সবরকম ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net