October 18, 2026, 10:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

অন্তর্র্বতী সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সামনের দিনগুলোতে অন্তর্র্বতীকালীন সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে, আমরা দেখতে চাই, তারা যেন গণতন্ত্রের মূলনীতিগুলোকে সম্মান করে। যেকোনো সিদ্ধান্তে অন্তর্র্বতীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশী জনগণের ইচ্ছাকে সম্মান করা। বুধবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে শেখ হাসিনা কোথায়, যুক্তরাষ্ট্র জানে কিনা এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ প্রশ্নটি আমাদের বলার জন্য না, এ প্রশ্নটি তার বলার জন্য।=
শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা সামরিক বাহিনীর ঘোষণা দেখেছি। তারা যে ঘোষণা দিয়েছে তা ছাড়া আমাদের কাছে আর কোনো তথ্য নেই।
আরেক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখছি, এবং আমরা একটি অন্তর্র্বতী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেখেছি। আমরা মনে করি অন্তর্র্বতী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমনটি গতকাল সেক্রেটারি ব্লিঙ্কেনকে বলতে শুনেছেন যে, অন্তর্র্বতীকালীন সরকারের যেকোনো সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশী জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত।
যুক্তরাষ্ট্র যেতে শেখ হাসিনার ভিসা সম্পর্কে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয়, তাই আমি কোনোভাবেই কথা বলতে পারি না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net