October 18, 2026, 10:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

অবস্থানরত ভারতীয় ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের কমিটি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে আজ শুক্রবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে।
এই কমিটি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
আরও
এতে আরও বলা হয়, ‘ওই কমিটির প্রধান করা হয়েছে বিএসএফের পূর্ব কমান্ডের এডিজিকা (অতিরিক্ত মহাপরিচালক)। আরও থাকবেন দক্ষিণবঙ্গ বিএসএফের আইজি, ত্রিপুরা বিএসএফের আইজি, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ও সচিব।’
ভারত সরকার জানায়, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net