August 30, 2026, 7:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

কুষ্টিয়ায় ইউপি সদস‌্যকে কুপিয়ে হত্যা, ভাঙচুর-লুটপাট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই গ্রুপের সংঘর্ষে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ড সদস‌্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওই গ্রামে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস‌্য হাবিল মেম্বরের ছেলে।
ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ওই গ্রামে ওহাব-গোলাপ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া গ্রুপের দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই থাকতো। কয়েকদিন আগে ওহাব গ্রুপের কলিমুল্লাহ নামের এক ব‌্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে মামুন গ্রুপের লোকজন। তার অবস্থা আশঙ্কাজনক।
এরই জের ধরে শুক্রবার সকাল থেকে দুই গ্রুপ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে শনিবার প্রতিপক্ষের লোকজন ইউপি সদস‌্য মামুনের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‌্যা করা হয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ২০-২৫ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net