October 14, 2026, 4:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ার বাস ধর্মঘট প্রত্যাহার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কুষ্টিয়ার পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে ফলপ্রসূ বৈঠকের পর কুষ্টিয়া ট্রান্সপোর্ট ওনার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিটি এসোসিয়েশন এ ধর্মঘট প্রত্যাহার করে। শনিবার সকাল থেকে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর অভিমুখী বাস-সিএনজি চলাচল শুরু হয়েছে।
বৈঠককে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
বৈঠকে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস এবং মাইক্রোবাস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, কুষ্টিয়া জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম এবং কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌকির আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মাহবুব আলম বলেন, বৈঠককে মূল সমস্যা সমাধানের উপর আলোচনা করা হয়েছে, যা ছিল বাস কর্মীদের এবং সিএনজি চালকদের মধ্যে যাত্রী তোলার ক্ষেত্রে বিরোধ।
তিনি জানান, বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে সিএনজি যানগুলো শহরের আলফার মোড়ে অবস্থান করবে। এগুলো শহরের মূল প্রবেশদ্বার মজমপুরে আসবে না। শুধুমাত্র রোগী বা জরুরী পণ্য বহনকারী সিএনজি গুলো শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এই চুক্তিতে পৌঁছানোর পর উভয় পক্ষ স্বাভাবিক যানবাহন চলাচল পুনরায় শুরু করার প্রতিশ্রæতি দিয়েছে।
এর আগে মঙ্গলবার জেলার ভেড়ামারা উপজেলায় সিএনজি চালকদের সাথে বাস শ্রমিকদের মারামারির পর বুধবার প্রথমদফা ধর্মঘট ডাকা হয়। সেটি নিরসন হয়ে বৃহস্পতিবার বাস চলে। পরে শুক্রবার সকালে, কুষ্টিয়া জেলার বাস, মিনিবাস এবং মাইক্রোবাস মালিক ও কর্মীরা জেলার সব রুটে অনির্দ্দিষ্ট কালের ধর্মঘট শুরু করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বণিক বার্তাকে জানান, শান্তিপূর্ণভাবে সমস্যা মেটানো হয়েছে। তিনি প্রত্যাশা করেন কোন পক্ষের মধ্যেই আর নতুন করে বিরোধ সৃষ্টি হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net