April 14, 2026, 4:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

উপাচার্য নিয়োগের দাবিতে আজও দুইঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের (শনিবার) মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শনিবার শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করে মিছিল শেষে ক্যাম্পাসের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে। প্রায় দুইঘন্টা ধরে চলে এ অবরোধ। এসময় দুদিক থেকে মহাসড়কে প্রায় কয়েকশ যানবাহন আটকে যায়।
বিশ^বিদ্যালয়ে কোন প্রশাসন না থাকায় অবরোধ বিষয়ে কারোর কোন উদ্যোগ ছিল না। শিক্ষার্থীরা নিজেরাই পরে অবরোধ তুলে নিয়ে ক্যম্পাসে প্রবেশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উাপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু অজ্ঞাত কারনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অবিলম্বে এখানে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net