October 17, 2026, 12:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খুলনায় সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার(২৬নভেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করে।
উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বই মানুষের নিত্য সঙ্গী। শিক্ষা অর্জনের ধারক ও বাহক হলো বই। বই মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর দিক নিয়ে যায়। একটি ভালো বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আব্দুল মোক্তাদের, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসেইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা সকাল ১০টায় শুরু হয়ে একটানা রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। মেলার ৮৩টি স্টলের মধ্যে ৭০টিতে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর বই প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়া চারটি স্টল বিভিন্ন সরকারি অফিস ও দুইটি স্টল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। মেলা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার, কবি-সাহিত্যিকদের জন্য লেখক আড্ডা ও খাবারের স্টল রয়েছে। মেলা চলাকালে মেলা প্রাঙ্গণে অবস্থিত মঞ্চে আলোচনাসভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, ১০টি জেলা থেকে আগত শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।
আগামী ২ ডিসেম্বর বিকাল চারটায় বইমেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net