April 5, 2026, 11:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দোকানপট শপিং মল বন্ধের সময় সন্ধ্যা সাতটা নির্ধারিত কুষ্টিয়াতে সমাজসেবক নিলুফার এ্যানির স্মরণসভা/ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে : বক্তারা কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে ঝুলন্ত অধ্যাদেশ: ক্ষমতা ও রাজনীতির আইনি ক্রসফায়ারে আওয়ামী লীগ স্থগিত-বাতিলের ফাঁদে ইউনূস আমলের অধ্যাদেশ—কার্যকারিতা হারানোর পথে ২০টি সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট দৌলতপুরে পেরেক নির্যাতন: মধ্যযুগীয় বর্বরতা এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি: জনজীবনে নতুন চাপের আশঙ্কা দৌলতদিয়া ফেরিঘাট দুর্ঘটনা/ নিরাপত্তার ঘাটতি ও বাসের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করল তদন্ত কমিটি এআই-এর সঠিক ব্যবহার মানুষের দক্ষতার হ্রাস ঘটাবে না

কুষ্টিয়ায় শিশুদের টিকা সংকট চরমে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলাজুড়েই ডিপথেরিয়া, নিউমোনিয়া ও হুপিং কাশিসহ শিশুদের ছয়টি রোগের টিকা সংকট দেখা দিয়েছে। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও কোন টিকা নেই। এতে জেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চরমভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, বছরের শেষে এসে ফুরিয়ে গেছে সরকারী সরবরাহের টিকা। ডিসেম্বর মাসের শুরু থেকেই টিকার স্বল্পতা দেখা দিয়েছে। সরকার থেকে নতুন সরবরাহ না আসা পর্যন্ত সমস্যা মিটবে না বলে জানানো হয়।
বর্তমানে পেন্টা ও পিভিসি টিকা দুটির কোনো সরবরাহ নেই বলে উল্লেখ করা হয়।
আজ হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেক অভিভাবক শিশুকে নিয়ে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন।
শহরের থানাপাড়া থেকে দুই বছরের শিশুকে নিয়ে হাপসপাতালে এসেছেন লিপটন হোসেন। ডাক্তার নিউমোনিয়ার টিকা দিতে বলেছেন। পেশায় দোকান কর্মচারী লিপটন জানান, হাসপাতালে এ টিকা বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু বাইরে থেকে ক্রয় করতে গেলে মূল্য পড়বে ২২৫০ টাকা। তিনি বিপাকে আছেন বলে জানান।
জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক, শাহরিয়ার পারভেজ জানান এই টিকা ৫ বছর অন্তর নিতে হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, তারা টিকা প্রদান করেন বটে। কিন্তু এসব টিকাদান কর্মসূচি জেলা সিভিল সার্জন অফিস থেকে পরিচালিত হয।
তিনি জানান, বর্তমানে টিকার সংকট দেখা দিয়েছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল হাসান তুহিন জানান, তারা সরবরাহ পেয়ে থাকেন জেলা সিভিল সার্জন অফিস থেকে। কিন্তু সেখানে না থাকলে তো কোন উপায় নেই।
কুষ্টিয়ার সিভিল সার্জন আকুল উদ্দিন জানান, সম্প্রতি জেলায় টিকার স্বল্পতা দেখা দিয়েছে। চাহিদা মোতাবেক সরবরাহ না আসায় এই সংকট।
তিনি জানান, এই মুহুর্তে এটা সারা দেশের সমস্যা।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। শীঘ্রই সমাধাণ হয়ে যাবে বলে জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net