September 6, 2026, 5:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য

ঝিনাইদহ সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল ইসলাম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
স্থানীয়রা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ওবােইদুল সীমান্তে মাদক চোরকারবারের সাথে জড়িদ ছিলেন। তিনি সীমান্তে মাদক পাচারের একটি দলের সদস্য।
স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন শনিবার (২৬ এপ্রিল) মধরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার ফোন করে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি বাংলাদেশি কিনা তা তারা নিশ্চিত করেনি। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানায় মরদেহ রাখা আছে। মরদেহটি বাংলাদেশি কিনা তা নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে বিএসএফ ও বাগদা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ ওবায়দুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ওবাইদুল এর আগে ২০২২ সালে ভারতের অভ্যণ্তরে বিএসএফ’র রাতে ধরা পড়েছিলেন। কিন্ত তার কাছে কিছু না পওয়ায় বিএসএফ তাকে ছেড়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net