June 13, 2026, 3:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে!

চুয়াডাঙ্গায় মসজিদে শিশু ধর্ষণের দায়ে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদে আরবি পড়তে যাওয়া শিশুকে ধর্ষণের অপরাধে মসজিদের মুয়াজ্জিন নাজমুল ইসলামকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম (২৭) জীবননগর ‍উপজেলার হাসাদাহ গ্রামের সেলিম উদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ৯ বছরের এক শিশু নিয়মিত ওই মসজিদে নাজমুলের কাছে আরবি শিখতে যেত। এরমধ্যে ২০২৩ সালের ১৫ মে ওই শিশুকে নাজমুল বলেন, ‘১৬ তারিখ ভোরে এসে মসজিদ ঝাড়ু দিবি। তাহলে তোকে সেভেন আপ খায়াবো।’ এরপর কথামতো ভোরে ওই শিশু মসজিদে যায়। তখন কৌশলে জানালা-দরজা আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে তা ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনা তার মাকে জানায়।
এ ঘটনায় শিশুর মা ২০২৩ সালের ১৭ মে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩০ ‍জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানা পুলিশের পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া।
চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এম এম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত মুয়াজ্জিন নাজমুল মসজিদের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net