October 15, 2026, 3:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

রাজবাড়ি-১ আসনের সাবেক সাংসদ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নামে থাকা জমি ও দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দের আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা একটি বাড়ি এবং রাজবাড়ী জেলায় তিনতলা একটি বাড়িসহ মোট ৮০ দশমিক ৩৫ শতক জমি।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্ত চলাকালে তার স্বার্থ সংশ্লিষ্ট যেসব স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার আওতায় ক্রোক করা একান্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি একই আদালত সাবেক মন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের নামে থাকা ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব হিসাবে জমা রয়েছে মোট ১৪ কোটি ২৫ লাখ টাকা।
এরও আগে ২০২৩ সালের ১৭ অক্টোবর তাদের তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net