October 15, 2026, 12:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া এক নম্বর ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা নদীর প্রবাহে যাত্রী ওঠানামার একটি জেটি বিলীন হয়ে যাওয়ায় এবং দুই নম্বর ঘাট নদীতে বিলীন হওয়ায় ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার স্রোতে ওই জেটি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি বাকি জেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পরে ঘাট স্থানান্তর করা হয়। কিন্তু শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় র‌্যাম্পের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় লঞ্চ চলাচল আবারও বন্ধ হয়ে যায়।
শনিবার (৯ আগস্ট) সকালেই পাটুরিয়ার বিআইডব্লিউটিএ’র এক নম্বর ঘাট লঞ্চ চলাচলের জন্য পুনরায় খোলার পর সীমিত পরিসরে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net