October 14, 2026, 9:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় হত্যাকাণ্ড/ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় জন নিহত হবার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ইনু’র বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার। প্রসিকিউশন ২০ জনের সাক্ষীর তালিকা দাখিল করেছে। পাশাপাশি তিনটি অডিও ও ছয়টি ভিডিও নথি সংযুক্ত করা হয়েছে।
বর্তমানে ইনু বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছয় জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net