October 14, 2026, 9:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেসরকারি একটি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি নবজাতকের মৃত্যু নিয়ে চাঁদা দাবি করে একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিক শিল্পী আক্তারের কাছে টাকা চাইতে গেলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
হাসপাতালের মালিক অভিযোগ করেন, কয়েক দফায় তারা চাঁদা দাবি করে হুমকি দিয়েছে। টাকা না দেওয়ায় আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে প্রবেশ করে। পরে সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, সেনাবাহিনী আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন। আটকদের মধ্যে সাইফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে পূর্বেও একই অভিযোগে মামলা ছিল।
উল্লেখ্য, গত ১৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ঘটনায় পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরে এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়া নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net