October 16, 2026, 9:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ইনচার্জ আবদুর রাজ্জাক।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনের একটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। এ ঘটনার পর থেকে দুপুর পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। পরে রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটিতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অভিযোগ, “মাঝেমধ্যেই এ এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। আমরা এই রুটের রেললাইনটি নতুন করে নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”
গোয়ালন্দঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন বলেন, “ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি সময়মতো পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধারের কাজ শুরু হবে।”
উল্লেখ্য, এর আগেও এই রুটে একাধিকবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। গত বছরের ১৮ আগস্ট খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়, যা উদ্ধার করতে ১১ ঘণ্টা সময় লাগে। একই বছরের ১৪ অক্টোবর ‘নকশিকাঁথা এক্সপ্রেস’-এর পেছনের একটি মালবাহী বগিও লাইনচ্যুত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net