April 22, 2026, 1:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল এনবিআর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। রোববার (২৩ নভেম্বর) জারি করা এক বিশেষ আদেশে ২০২৫-২৬ কর বছরের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জাগো নিউজকে জানান, চলতি বছর ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। করদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-রিটার্ন জমা দিতে অনুরোধ করা হচ্ছে।
একই সঙ্গে অনলাইনে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে যদি কোনো করদাতা ই-রিটার্ন দাখিলে অসমর্থ হন, তবে তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন বলেও এনবিআর জানায়।
এ বছর ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, প্রয়াত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সবাইকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারাও চাইলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর জানায়, করদাতার অনুমোদিত প্রতিনিধি এ বছর প্রথমবারের মতো অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে থাকা করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র, ই-মেইল অ্যাড্রেসসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd
এ পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে বিদেশে অবস্থানরত করদাতাদের জন্যও অনলাইনে রিটার্ন দাখিল করা আরও সহজ হয়েছে।
সংস্থাটি আরও জানায়, কোনো দলিলপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য পূরণ করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা বিকাশ-নগদের মাধ্যমে সহজেই কর পরিশোধ করে ই-রিটার্ন জমা দিতে পারছেন। দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন গ্রহণের স্বীকারোক্তি এবং আয়কর সনদও পাওয়া যাচ্ছে।
ই-রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ করার জন্য এনবিআর এ বছরও করদাতা, করদাতার প্রতিনিধি, আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দিয়েছে।
এ ছাড়া ই-রিটার্ন সংক্রান্ত জটিলতায় সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। করদাতারা ফোন করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন। পাশাপাশি ওয়েবসাইটের ‘ই-ট্যাক্স সার্ভিসেস’ অপশন এবং সারাদেশের কর অফিসে থাকা ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও দিকনির্দেশনা ও সহায়তা পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net