October 13, 2026, 3:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

র‌্যাব-্এর অভিযান/১ দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশব্যাপী কৃত্রিম সংকট ঠেকাতে সমন্বিত অভিযানে এক দিনেই ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দের পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের আওতায় রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
যশোরের কোতোয়ালি এলাকায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে দুটি প্রতিষ্ঠানকে মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুদের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে পৃথক অভিযানে বড় ধরনের অনিয়ম না পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে এক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ক্ষেত্রে অবৈধ উৎপাদন, মজুদ, ভেজাল লেবেলিং ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
র‌্যাব জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net