August 26, 2026, 4:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আইপি (ইন্টারনেট প্রোটোকল) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তাদের প্রতিষ্ঠানের সিসিটিভি-সংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) মাউশি এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ও সুষ্ঠুভাবে পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব স্কুল ও কলেজের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রতিষ্ঠানের সিসিটিভি ব্যবস্থা ও অনলাইন মনিটরিং-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি আরও কার্যকরভাবে তদারকি করা সম্ভব হবে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net