September 7, 2026, 3:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন

ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ক্যাম্পাসের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২২টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে প্রতীকীভাবে ডাস্টবিনে বর্জ্য ফেলে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২২টি গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের সকল অংশীজনকে নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য ফেলার আহ্বান জানান এবং পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলার এ উদ্যোগে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা রক্ষার এ উদ্যোগ ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য ও পরিবেশগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করেছে, যা একটি সবুজ ও টেকসই পরিবেশ গঠনে সহায়ক হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, এস্টেট অফিসের প্রধান ও উপ-রেজিস্ট্রার মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net