September 8, 2026, 8:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা দুই দিনে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানিয়েছে, পৃথক দুই অভিযানে তাদের সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে বিএসএফ শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
সর্বশেষ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে দুই পুরুষ, চার নারী ও দুই ট্রান্সজেন্ডারসহ মোট আটজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
টহলরত বিজিবি সদস্যরা ঘটনাটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিরা নদীপথেই ভারতের দিকে ফিরে যান বলে জানানো হয়।
এর একদিন আগে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬/৪-এস পিলার এলাকায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ৬ বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফ পাঁচজন—এক শিশু, তিন নারী ও এক পুরুষকে—বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের সীমান্ত অতিক্রম করতে বাধা দিলে তারা কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান নেন। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net