October 13, 2026, 8:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেনাপোল সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেনাপোল সীমান্ত এলাকা থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোলের ধান্যখোলা সীমান্তের মাঝের ডাংগির পশ্চিম মাঠ এলাকা থেকে থেকে লাশটি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রিয়াজুল বাহাদুরপুর গ্রামের আব্দুল জব্বারের (কাটু মোড়ল) ছেলে।
শুক্রবার (৩ জুলাই ) ভোরে স্থানীয় লোকজন সীমান্তের ২৬ নম্বর মেইন পিলার ও ৩ নম্বর টি পিলারের পাশে লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পের পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, রিয়াজুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাঝে মাঝে সে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য আনতে ভারতে যেত। হয়তো বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net