October 21, 2026, 12:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

২ মৌসুম পর লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন/
লা লিগার ইতিহাসের রেকর্ড স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগের ৩৭তম রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করলো জিনেদিন জিদানের শিষ্যরা। এটি রিয়ালের ৩৪তম লিগ শিরোপা। দুই মৌসুম পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো গ্যালাকটিকোরা। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল।
ব্যবধান চলছিল কয়েক ম্যাচ ধরেই। তবে পয়েন্ট ছিল মাত্র ৪। সমীকরণ বলছিল লিগার শিরোপা ঘরে তোলা সময়ের ব্যাপার হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের জন্য। তবে জিদান শিষ্যরা এক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলল। বৃহস্পতিবার আলফ্রেডো ডি স্টেফানো মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচ একেবারেই সহজ ছিল তা নয়। ঘাম ঝড়েছে। প্রথমার্ধে আর গোল হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ভিয়ারিয়ালের ডি-বক্সে সার্জিও রামোস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি কিক নিতে এসে আলতো করে বল বাড়ান রামোস। তার বাড়ানো বলে শট নিতে বেনজেমা আগেই ডি-বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net