October 13, 2026, 3:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

যাশোরে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল গফুরের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
শিক্ষকটির নাম আব্দুল গফুর।। ঘটনা ঘটিয়েই সে পলাতক। মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই শিক্ষক আব্দুল গফুর বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গোগা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, করোনায় মাদরাসা বন্ধ কিন্তু অফিস খোলা থাকায় ওই ছাত্রীকে ফুসলিয়ে কক্ষে নিয়ে জোর করে তার শ্লীলতাহানি করেন আব্দুল গফুর। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার বাবা- মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর মেয়ের বাবা ও গ্রামের স্থানীয় লোকজন মাদরাসায় খোঁজ নিতে গেলে অভিযুক্ত গফুর পালিয়ে যান। এলাকাবাসীর কাছ থেকে ঘটনাটি শোনার পর বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শোনার পরপরই বিষয়টি তদন্ত করার জন্য শার্শা থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, শুক্রবার এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/৪(খ) ধারায় একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই ছাত্রীর বাবা। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।
শনিবার মাদরাসার সুপার মাওলানা আজহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদরাসা পরিচালনার কোনো কমিটি নেই। অ্যাডহক কমিটির জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে ইউএনও ও শিক্ষা কর্মকর্তার নির্দেশে আব্দুল গফুরের কাছে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দেয়ার কথা বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net