August 25, 2026, 5:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহ পৌর মেয়র মিন্টু করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/
ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই তার ফেসবুকে জানিয়েছেন। রোববার (১৯জুলাই) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি লেখেন, ‘আজকে আমার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। অতএব আবারও বলছি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’
সাইদুল করিম লিখেছেন, ‘জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিনরাত কাজ করে গেছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না। নিজের কাছে নিজেকেই তাই অপরাধী মনে হচ্ছে। তারপরও সাধ্যানুযায়ী এই মুহূর্তে ঘরে থেকেও আমি আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যাথা অনুভব করছিলেন তিনি। এ কারণে শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এর একদিন পর রোববার রাত সাড়ে ৯টার দিকে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।
মিন্টু করোনার শুরু থেকেই জেলাতে সাধারন মানুষের পাশে দাঁড়ান। করোনা সচেতনতা তৈরিতে কাজ করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net