April 15, 2026, 12:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চির বিদায় নিলেন কুষ্টিয়ার সাংবাদিকতা অঙ্গনের এক দিকপাল ওয়ালিউল বারী চৌধুরী।
শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কুষ্টিয়া শহরে মজমপুরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি তার জীবনের প্রায় ৬০ বছর ধরে এই পেশার সাথে সংযুক্ত ছিলেন।
মুত্যুকালে তিনি স্ত্রী ফিরোজা চৌধুরী, পুত্র মনজুর এহসান চৌধুরী মিঠু, হাসান ইমাম চৌধুরী টিংকু, কন্যা অভি চৌধুরীসহ অশংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতায় ওয়ালিউল বারী চৌধুরীর রয়েছে এক বর্ণাঢ্য জীবন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক ছিলেন। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তার সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা যেটি মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়েছিলো। এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর পাক্ষিক সমীক্ষা পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ইস্পাত বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় মাসিক ইস্পাত পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল। ১৯৭৫ সালের ১৭ নভেম্বর ইস্পাত পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকভাবে বের হতে থাকে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net