April 17, 2026, 2:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় কয়েলের আগুনে পুড়ল প্রতিবন্ধী শাজাহানের বাড়ি, গরু ছাগল

খোকসায় কয়েলের আগুনে পুড়ল প্রতিবন্ধী শাজাহানের বাড়ি, গরু ছাগল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা গেটের সামনে মঙ্গলবার রাতে গোয়াল ঘরের মশার কয়েলের আগুনে প্রতিবন্ধী শাজাহানের বসত বাড়ি ও গোয়াল ঘর সহ পাঁচটি ছাগল ও একটি গরু পুড়ে গেছে।

খোকসা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোয়াল ঘরের মশার কয়েল থেকে রাতের কোন এক সময় আগুনের সূত্রপাত। উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টা ব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তারা জানান আগুনে মোঃ শাজাহানের প্রায় দুই লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবন্ধী শাজাহানের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার কথা শুনে ত্রান সামগ্রী নিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। এসময় তিনি বলেন, দরখাস্ত করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও সাহায্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।

খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ত্রাণ সামগ্রী নিয়ে শাহজাহানের অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করেন। বুধবার সকালে ছুটে আসেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মিজানুর রহমান বিটু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net