August 27, 2026, 4:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যথারীতি জটিলতা দেখ দিয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। যানবাহনের চাপে ঘাটে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। পাটুরিয়া সাইডে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে লেগেছে যানজট। চরমভাবে ভোগান্তিতে পড়েছেন দেশের দক্ষিণ-পশ্চিাঞ্চরের ১৯ জেলার হাজার হাজার মানুষ।
পাটুরিয়া ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষ ও যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকে। চাপ আরো বেড়ে যায় শুক্রবার সকাল থেকে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যাত্রীদের অভিযোগ, যানবাহন পারাপার নিশ্চিত করতে প্রতি বছর ঈদের আগে ঘাটে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। এবার তেমন ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৪-১৫ ঘণ্টা ঘাট এলাকায় আটকে থাকতে হচ্ছে তাদের।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, দুপুরের পর থেকে কিছুটা কমতে শুরু করেছে যানজট। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। দৌলতদিয়া ঘাটের ছয়টি পন্টুনের মধ্যে পাঁচটি ও পাটুরিযা ঘাটের চারটির মধ্যে চারটি পন্টুনই সচল রয়েছে। ছোট-বড় ১৬টি ফেরি চালু আছে। হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়েছে। এজন্য যানজট লেগেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net