August 27, 2026, 4:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কুলশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে সদর উপজেলার দৌলাতদিয়াড় সরদারপাড়ার কাছেদ আলী মোল্লা বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ও জীবননগর উপজেলার তারিনীবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম যশোর সদর হাসপাতালে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়েছে।
এদিকে, জেলায় নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার তিনজন, দামুড়হুদা উপজেলার তিনজন ও জীবননগর উপজেলার পাঁচজন।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৬২ জন ও হোম আইসোলেশনে ২৩৮ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩০ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৯১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net