October 14, 2026, 4:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ৯২ নতুন সনাক্ত, করোনা আক্রান্ত দাঁড়ালো ২০৪৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তুমুল গতিতে বেড়ে চলেছে কুষ্টিয়ায় করোনা রোগী। ৫ আগষ্ট (বুধবার) কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব ও ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে জেলার ৬টি উপজেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৯২ জন। এর মধ্যে কুষ্টিয়ায় সনাক্ত হয়েছে ৬৮ এবং ঢাকায় ২৮ জন। এ নিয়ে জেলায় সনাক্তের মোট পরিমাণ দাঁড়ালো ১০৪৪ জন।
৫ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে মোট ৩৫৮টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৪, চুয়াডাঙ্গা ৯৬, ঝিনাইদহ ৬৬ ও মেহেরপুর ২২) নমুনার পরীক্ষা হয়।
কুষ্টিয়ার ১৭৪টির মধ্যে সনাক্ত হয় ৬৪ জন। যার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৩ জন, কুমারখালী উপজেলার ১১ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলার ১২ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলার ৩ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৪০ জন, ঝিনাইদহ জেলার ৩৬ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া যায়।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে কোর্ট পাড়া ৩ জন, ই-৩ হাউজিং ১ জন, কেজিএইচ ২ জন, কুমারগারা ২ জন, থানা পাড়া ১ জন, বাহাদুরপুর-হরিণাকুন্ডু ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, বড় বাজার ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, কেএমসি ১ জন, গোস্বামী-দুর্গাপুর ১ জন, গোস্বামী-দুর্গাপুর ইবি ১ জন, পেয়ারাতলা ২ জন, চৌড়হাস ৩ জন, কেসি ব্যাংক ইবি ১ জন, ন্যাশনাল ব্যাংক-কুষ্টিয়া ১ জন, পিটিআই রোড ১ জন, এনএস রোড ১ জন, পুলিশ লাইন- ১ম গেট ১ জন, ডিসি অফিস ২ জন, মৌবনের গলি-থানা পাড়া ৩ জন ও পূর্ব মজমপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে পুটিয়া-নন্দলালপুর ১ জন, গোপালপুর ২ জন, জংগলী-কাঞ্চনপুর ১ জন, পাইকপারা ২ জন, ইউএইচসি ১ জন, হোগলা-জগন্নাথপুর ১ জন, সাদকি-গোপালপুর ১ জন, বেলগাছি ১ জন, ধর্মপুর ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে পোড়াদহ ১ জন, হালসা ১ জন ও দারুলিয়া -তালবাড়িয়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে মহিষমুন্ডি ১ জন, সলিমপুর ২ জন, গাছেদদিয়ার ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১২ জনের মধ্যে কমলাপুর-জানিপুর ২ জন, খোকসা মাঠ পাড়া ১ জন, মাস্টারপাড়া ২ জন, কমলাপুর ১ জন, কাদিরপুর-সোমশপুর ৩ জন, মামুদআলীপুর- জয়ন্তীহাজরা ১ জন, ইউএইচসি ১ জন, আমবাড়িয়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি উত্তরভবানিপুর-সাতবাড়িয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net