October 14, 2026, 5:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গেল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা হামজা আলী (৭৮) ও শুক্রবার ভোর ৪ টার দিকে শাফিউল আজম (৪৫) নামে এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুক্তিযোদ্ধা হামজা আলী সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত আদালত আলীর ছেলে ও শাফিউল আজম দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামিম কবির জানান, বুধবার বিকেলে হাতিকাটা গ্রামের মুক্তিযোদ্ধা হামজা আলী ও বৃহস্পতিবার বিকেলে রামনগর গ্রামের শাফিউল আজম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়। গতকাল রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা হামজা আলী (৭৮) ও আজ শুক্রবার ভোর ৪ টার দিকে শাফিউল আজম করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net