March 23, 2026, 12:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে জমি বিক্রয়/ জমি ক্রেতা মহিবুল গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকা/
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেয়া চক্রের আরেক মুল হোতা রাতারাতি বড়লোক হয়ে উঠা এক হার্ডওয়ার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মহিবুল। সে এই চক্রের ান্যতম সদস্য ও ঐ জালিয়াতি করা জমির ক্রেতা।
এর আগে বুধবার কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে গ্রেফতার করে পুলিশ। এই সুজন ছাত্রদল থেকে যুবলীগে অনুপ্রবেশকারী। তার আগে যারা গ্রেফতার হয় তারা হলো শহরের আড়ুয়াপাড়া এলাকার খন্দকার আবুল হোসেনের ছেলে ওয়াদুদ ওরফে মিন্টু খন্দকার, কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার আতিয়ারের ছেলে মিলন হোসেন ও তার দুই বোন ছোনোয়ারা খাতুন ও জাহানারা খাতুন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, যুবলীগ নেতা সুজনের নেতৃত্বে এই জালিয়াত চক্র পৈতিৃক সম্পত্তি তাঁর মা মোকসুদা খাতুন, চার বোন রিজিয়া খাতুন, বাসরো খাতুন, সালমা কবির ও শামীমা খাতুনরে এনআইডি জারিয়াতি করে প্রতারক চক্র তাদরে নামে ভুয়া এনআইডি র্কাড তৈরি করে
কুষ্টিয়া শহরের মজমপুর মৌজার ২৫৭৫, ২৫৭৬, ২৫৮০, ২৫৮১ দাগের মধ্যে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২২ শতক জমির ভুয়া মালিক সেজে মাত্র ৭৭ লাখ টাকায় মহিবুল ইসলাম নামের ঐ হার্ডওয়ার ব্যবসায়ীর কাছে বিক্রি করে। ওই জমির প্রকৃত মালিক শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এমএম ওয়াদুদ, তার মা মোকসুদা খাতুন, ৪ বোন রিজিয়া খাতুন, বাসরো খাতুন, সালমা কবির ও শামীমা খাতুন। এরা পিতা মৃত এম হাকিমের ওয়ারিশ সুত্রে ঐ জমির মালিক। জালিয়াত চক্রটি এদের সবার ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করে রাতারাতি ঐ জমির মালিক বনে যায়। চক্রটি এখানেই থেমে থাকেনি, তারা শহরের এনএস রোডে আব্দুল ওয়াদুদের আরো একটি দোতলা বাড়িসহ কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তিও একই কৌশলে বিক্রির চেষ্টা করছিল।
এ নিয়ে কয়েকটি নিউজ চ্যানেলে খবর প্রচারের পর পুলিশ বিষয়টি আমালে আনে। ইতোমধ্যে এ চক্রের সঙ্গে যুবলীগ নেতা সুজনের নাম উঠে আসায় গত রবিবার শহর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের একাধিক সুত্রে জানা যায় এই আশরাফুজ্জামান সুজন বিএনপির ছাত্র সংগঠন জাতিয়তাবাদী ছাত্রদলের ৫ নং ওয়ার্ড সভাপতি ছিলেন তিনি। আওয়াম লীগের এক শীর্ষ নেতার ইশারায় ২০১৭ সালের ১৫ মে ছাত্রদল নেতা সুজনকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট শহর যুবলীগের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবলীগ। এরপর থেকে সুজন টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
তবে একাধিক সুত্র দাবি করছে এই জালিযাত চক্রের শেকড় আরো গভীরে রয়েছে জেলার অনেক রাজনৈতিক নেতাও এদের সাথে জড়িত রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত ঘোষণা কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না। যারা জড়িত তারা যত প্রভাবশালী হোক গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net