June 1, 2026, 8:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

টিসিবির পেঁয়াজ বিক্রি করবে সুপার শপিং মল স্বপ্ন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বিক্রি করবে দেশের অনলাইন প্লাটফর্মে নিত্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বপ্ন, চালডাল ও সবজিবাজার। রোববার (২০ সেপ্টেম্বর) এ তিন প্রতিষ্ঠানকে বিক্রির অনুমোদন দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্থির পেঁয়াজ’ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে টিসিবির পেঁয়াজ বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল আরও দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হবে।
টিসিবি সূত্র জানিয়েছে, টিসিবির পেয়াজ বিক্রিতে আজ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্ন, চালডাল এবং সবজিবাজারডটকম।
জানা গেছে সিন্দাবাদডটকম, বিডিসোলডটকম নামে দুটি প্রতিষ্ঠান আজ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এ দুটি প্রতিষ্ঠানই আগামীকাল অনুমোদন পেতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ই-কমার্সে পেঁয়াজ পেতে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রাথমিক ভাবে দেশের ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net