June 18, 2026, 5:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

যশোরে বাসের ভেতর ধর্ষণের শিকার নারী, কন্ডাক্টর আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নারীর বাড়ি মাগুরার শালিখা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।
মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net